জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন  |  ই-পেপার  |  প্রিন্ট প্রকাশিত সময়: ২৪-১১-২০২৬, ০৭:০০ পূর্বাহ্ণ  |  প্রকাশের তারিখ: Aug ১, ২০২৬

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে চুরির অভিযোগে যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে চুরির অভিযোগে যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে চুরির অভিযোগে যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় চুরির অভিযোগে এক স্থানীয় যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের সদস্যরা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয় এবং চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক স্থানীয় যুবককে আটক করা হয়।

আটকের পর উদ্ধারকৃত মালামাল ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অভিযুক্তকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এপিবিএন সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চুরি, মাদক পাচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।